Refund & Returns Policy

নবধারা চায়না মার্ট এর রিটার্ন পলিসি

নীতিমালা সমূহ:

  • যেকোনো পণ্য পাঠানোর আগে ভালোভাবে যাচাই (চেক) করে পাঠানো হয়।
  • নবধারা চায়না মার্ট সর্বদা গ্রাহকদের জন্য মানসম্মত পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।
  • পণ্য ডেলিভারির সময় যদি আপনার পণ্য ক্ষতিগ্রস্ত, ত্রুটিপূর্ণ, ভুল, অথবা অসম্পূর্ণ থাকে, সেক্ষেত্রে পণ্যটি রিটার্নযোগ্য হতে পারে।
  • রিটার্ন করার জন্য অনুগ্রহ করে “নবধারা চায়না মার্ট” এর ওয়েবসাইট থেকে রিটার্ন রিকোয়েস্ট করুন।
  • “নবধারা চায়না মার্ট” এর পণ্যের ক্ষেত্রে ডেলিভারির সময় থেকে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে রিটার্ন রিকোয়েস্ট করতে হবে।
রিটার্নের যোগ্যতাঃ
  • নিম্নোক্ত যেকোনো পরিস্থিতিতে পণ্য রিটার্নের জন্য যোগ্য হবে—
  • পণ্যটি ব্যবহারকারীর প্রত্যাশা পূরণ না করলে
  • ডেলিভারির সময় পণ্য ক্ষতিগ্রস্ত, নষ্ট বা ভাঙা অবস্থায় পাওয়া গেলে
  • পণ্যের পরিমাণ নিয়ে সমস্যা থাকলে বা পণ্যটি অসম্পূর্ণ হলে (যেমন: কোনো আইটেম অনুপস্থিত বা আংশিক ডেলিভারি)
  • পণ্য অপ্রত্যাশিত বা অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া গেলে
  • পণ্য ব্যবহার অযোগ্য হলে
  • ভুল পণ্য / ভুল রঙ / ভুল সাইজ ডেলিভারি হলে
  • নকল পণ্য অথবা মেয়াদোত্তীর্ণ (Expired) পণ্য হলে
  • ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের বিবরণ বা ছবির সাথে পণ্যের মিল না থাকলে
  • ডেলিভারি করা পণ্য ফিট না হলে (অর্থাৎ সাইজ অনুপযুক্ত হলে)

*অতিরিক্ত নোট: অতিরিক্ত রিটার্নের জন্য গ্রাহকের অ্যাকাউন্ট মনিটর করা হতে পারে।

রিটার্নের জন্য শর্তাবলী
  • পণ্যটি অবশ্যই অব্যবহৃত, পরিধানহীন, অধৌত এবং কোনো ত্রুটি ছাড়া হতে হবে। ফ্যাশন পণ্যগুলি মানানসই কিনা তা দেখার জন্য চেষ্টা করা যেতে পারে এবং এগুলো পরিধানহীন বলে বিবেচিত হবে।
  • পণ্যটিতে অবশ্যই অরিজিনাল ট্যাগ, ব্যবহারকারীর ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, ফ্রি জিনিসপত্র এবং আনুষাঙ্গিক যা যা পণ্যের সাথে ডেলিভারী করা হয়েছিল সব অন্তর্ভুক্ত থাকতে হবে।
  • পণ্যটি অবশ্যই অরিজিনাল এবং অবিকল প্রস্তুতকারকের প্যাকেজিং/বক্সে রিটার্ন করতে হবে।
  • যদি পণ্যটি “নবধারা চায়না মার্ট” এর প্যাকেজিং/বক্সের মাধ্যমে ডেলিভারি করা হয়, তাহলে সেটিকে অবশ্যই একই প্যাকেজিং/বক্সেই ফেরত দিতে হবে। প্রস্তুতকারকের প্যাকেজিং/বক্সে সরাসরি টেপ বা স্টিকার লাগাবেন না।
  • প্রস্তুতকারকের অরিজিনাল প্যাকেজিং/বক্সে সরাসরি কোনো টেপ বা স্টিকার লাগাবেন না।

*নোট: রিটার্ন প্রক্রিয়ায় যেকোনো ধরনের অসুবিধা বা বিলম্ব এড়াতে, অনুগ্রহ করে আপনার রিটার্ন প্যাকেজের উপর অর্ডার নম্বর এবং রিটার্ন ট্র্যাকিং নম্বর স্পষ্টভাবে উল্লেখ করুন। ড্রপ-অফ স্টেশন বা পিকআপ এজেন্টের কাছে প্যাকেজ হস্তান্তরের সময় অবশ্যই “নবধারা চায়না মার্ট” রিটার্ন পেপার সংগ্রহ করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য তা সংরক্ষণ করুন।

*যদি ফেরত দেওয়া পণ্যটি উপরোক্ত সকল শর্তাবলী পূরণ না করে, তাহলে “নবধারা চায়না মার্ট” কোনো রিফান্ড প্রদান না করে রিটার্ন রিকোয়েস্ট প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।

*নোট: আপনার রিটার্ন রিকোয়েস্ট যদি প্রত্যাখ্যাত হয়, তাহলে পণ্যটি ৩–৭ কার্যদিবসের মধ্যে আপনার ঠিকানায় ফেরত পাঠানো হবে। তিনবার (৩) ডেলিভারি ব্যর্থ হলে পণ্যটি স্ক্র্যাপে পাঠানো হবে এবং সেক্ষেত্রে কোনো রিফান্ড প্রদান করা হবে না